What are your Dreams, Goals and Ambitions ?

* Work from home or office. * Work Part time or Full time. * Never set an alarm clock. * Spend more time with your family... not with your boss. * Enjoy personal freedom and financial independence. * Achieve personal growth and recognition. * Taking vacations when YOU choose. * Have the time and money to enjoy the finer things in life. * Win FREE gifts like Laptop, Computer, Mobile phone etc. * Take advantage of one of the simplest yet most rewarding job opportunities.

November 02 2009

অনলাইনে অর্থ লেনদেনের অনুমোদন

Tagged Under : , , , , , , , ,

অবশেষে দেশের তফসিলি ব্যাংকগুলোকে অনলাইনে অর্থ লেনদেন করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাংলাদেশে ইলেকট্রনিক বাণিজ্য বা ই-কমার্সের সূচনা হলো।
নতুন ব্যবস্থায় ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার বা মুঠোফোন থেকে অনলাইনেই ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা এবং বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা যাবে। পাশাপাশি অনলাইনে বসেই এক হিসাব থেকে অন্য হিসাবে টাকা স্থানান্তর করা যাবে।
ই-কমার্স কার্যক্রমের অনুমতিসংক্রান্ত একটি প্রজ্ঞাপন গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক দেবাশীষ চক্রবর্তীর সই করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ব্যাংকগুলো চার রকমের ই-কমার্স সেবা দিতে পারবে। এসব সেবা হলো: অনলাইনে গ্রাহকের নিজ হিসাব থেকে প্রাপক পক্ষের হিসাবে সেবাসমূহ বা ইউটিলিটি বিল পরিশোধ, গ্রাহকের এক ব্যাংক হিসাব থেকে একই ব্যাংকের অন্য গ্রাহকের হিসাবে অনলাইনে অর্থ স্থানান্তর, ক্রেতার ব্যাংক হিসাব থেকে বিক্রেতার ব্যাংকে মূল্য পরিশোধ এবং স্থানীয় মুদ্রায় ইন্টারনেটে ক্রেডিট কার্ডে লেনদেন করা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অনলাইন লেনদেনগুলো নগদ লেনদেনের সমতুল্য হবে এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং সে জন্য জারি করা বিভিন্ন নির্দেশ অনুসরণ করা হবে। মানি লন্ডারিং প্রতিরোধে প্রচলিত লেনদেনের মতো একই নিয়ম অনলাইন লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। Read the rest of this entry »